সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করলো জনতার ঈশ্বরগঞ্জ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

জুনাইদ হাসান:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহারের নতুন পোশাক এবং অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ -অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ছিন্নমূল এসব মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনটি।

সরজমিনে দেখা গেছে, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে মাঠে বিনামূল্যে ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণের ব্যানারে
শিশুদের মাঝে শার্ট,টি-শার্ট, প্যান্ট,জামা,পাঞ্জাবি বিতরণ করছেন।সঙ্গে ছিল সেমাই, চিনি, তেল,সাবান,পেঁয়াজ ও চিপস পিঠাসহ নানা রকমের ঈদসামগ্রী। বিক্রেতার মতো দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবীরা। ক্রেতা অসহায় মানুষ। বিনামূল্যেই সেগুলো নিতে পারছেন সবাই। এতে খুবই খুশি ওই এলাকার নিম্নবিত্তরা। ঈদে নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও। 

ঈদ সামগ্রী নিতে আসা বিধবা শিউলি বেগম বলেন, জনতার ঈশ্বরগঞ্জ আমাকে তেল, সেমাই, চিনি,সবান ও দুধসহ এক ব্যাগ বাজার দিছে। ঈদের পোলাপানরে সেমাই রান্না করে দিমু। তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের বাঁচিয়ে রাখুন।

জোনাকি আক্তার নামে এক শিশু ঈদের নতুন পোশাক পেয়ে বলেন, ঈদের নতুন পোশাক পেয়ে আমি খুব খুশি।ঈদের দিন এই জামা পড়ে বান্ধবীদের সাথে ঘুরাঘুরি করবো।

জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের স্বেচ্ছাসেবক বায়েজিদ হাসান বলেন,২০২১ সালে আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এবারও আমরা ৫০ জন এতিম,মিসকিন ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক এবং ৫০ টি দুস্থ-অসহায় পরিবারকে তেল,চিনি,সেমাই, সাবান,চিপস পিঠা,গুঁড়া দুধ,পেঁয়াজসহ ঈদ সামগ্রী বিতরণ করেছি। যে হাসিতে তৃপ্তি মেলে সেই হাসির লক্ষ্যে কাজ করছে জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবক টিম।

ঈদ উপহার ও ঈদ সামগ্রী  বিতরণকালে উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন রিপন, সংগঠনের প্রতিষ্ঠাতা এহছানুল হক, দৈনিক আজকের পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন রানা, মডারেটর বায়েজিদ হাসান,জুনাইদ হাসান, আশরাফুল আলম হৃদয়, তাসকিন আহমেদ হৃদয়, শোয়াইব আহমেদ, সাইফুল ইসলাম মাদানিসহ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park