
এইচ এম বাশার
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপির বালিপাড়া ইউপি শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল বুধবার উপজেলার বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সভাপতিত্বে ইফতার মাহফীলে অতিথি হিসেবে উপস্থিত উপজেলা জেপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দুদুল, কাওছার আহমেদ দুলাল, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান লাভলু,পত্তাশী ইউপি জেপির সভাপতি হুমাউন কবির, বীর মুক্তিযোদ্ধা দেলওয়ার ফকির,জেপি নেতা মনিরুজ্জামান বাবুল, ইউপি সদস্য ও জেপি নেতা নাছির উদ্দিন সেন্টু, ইউপি সদস্য জামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বালিপাড়া জাতীয় পার্টি জেপির সদস্য সচিব জালাল মৃধা।
এসময় উপস্থিত ছিলেন উপজেল জাতীয় পার্টি জেপি, ছাত্র সমাজসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতবৃন্দ। ও সামাজিক ব্যাক্তিবর্গ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে জাতীয় পাটি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।