সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : আইজিপি।

  • আপডেট সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, ঈদে যাত্রী সাধারণের যথাসময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইজিপি আজ (২০ এপ্রিল ২০২৩) দুপুরে গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় এবং বাইপাইলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
আইজিপি বলেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ একযোগে কাজ করছে। তিনি বলেন, সরকার রাস্তা প্রশস্তকরণ, রাস্তা মেরামতসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ফলে যাত্রীদের যাতায়াত অতীতের চেয়ে অনেক সহজ হয়েছে।
তিনি বলেন এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগামী দিনগুলোতেও এ অবস্থা ধরে রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ করবেন না। ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না।
তিনি বলেন, ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
আইজিপি বলেন, ঈদের ছুটিতে শহর ছেড়ে অনেক মানুষ গ্রামের বাড়িতে যাবেন। পর্যটন কেন্দ্রে জনসমাগম ঘটবে
। আমরা জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে সকল চ্যালেঞ্জ মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি

পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে, জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্য পৌঁছাতে পারবেন।
এ সময় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খাঁন, ডিআইজি (অপারেশনস) মোঃ হায়দার আলী খান, হাইওয়ে রেঞ্জের ডিআইজি মোঃ মাহফুজুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park