
গোপালগঞ্জ প্রতিনিধি:
গতকাল রাত ২২:৩০ ঘটিকার সময় পুলিশ সুপার গোপালগঞ্জ মহোদয়ের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি) গোপালগঞ্জ এর ইন চার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপালগঞ্জ সদর থানার বেদগ্রাম দক্ষিণগ্রাম নামক এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও লেনদেন করাকালীন সময়ে এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ আহসান মোল্লা ওরফে হাসান (৩৩) পিতা আলী আকবর, মাতা হালিমা বেগম, সাং মিয়া পাড়া, থানা ও জেলা গোপালগঞ্জকে চার শত (৪০০) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করে।
স্থানীয়ভাবে জানা যায় উল্লেখিত মাদক ব্যবসায়ী আহসান মোল্লা ওরফে হাসান দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ থানা ও আশপাশ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় সংশ্লিষ্ট আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।