
মোঃ মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধিঃ
২২ এপ্রিল ২০২৩ খ্রিঃ ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স এ পবিত্র ঈদ- উল ফিতর এর নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদ-উল ফিতর নামাজ জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্স একত্রে আদায় করেন।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সকল পুলিশ সদস্য একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় ফরিদপুর জেলা পুলিশের উধ্বর্তন পুলিশ অফিসারগণ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।