
বাসুদেব রায়
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল ও ইজি বাইকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গর হাট গোমনাতি সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডিমলা উপজেলার ডাঙ্গার হাট এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফি ইসলাম (২৩), একই এলাকার বুলু হোসেন এর ছেলে রিপন ইসলাম (২০)।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, ডাঙ্গার হাট থেকে গোমনাতি যাওয়ার সময় ডাঙ্গার হাট শহীদমিনারের পাশে ঘটনাটি ঘটে । এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ডিমলা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।