সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টেকনাফে বিজিবি’র অভিযানে ১.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক

  • আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ মে ২০২৩ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে একজন আসামীসহ ১.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ২০ কেজি সুতার জাল এবং ১টি কাঠের নৌকা উদ্ধার করা হয়।

০৩ মে ২০২৩ তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে আনুমানিক ৯০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মেম্বারঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল তাৎক্ষনিকভাবে বর্ণিত এলাকায় গমন করতঃ বেড়ীবাঁধের আড় নিয়ে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহলদল আনুমানিক রাত ০২২৫ ঘটিকায় দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় আসতে দেখে নৌকাটিকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নৌকায় আরোহিত ব্যক্তিরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল মোঃ রিফাত প্রকাশ বিলা (২১), পিতা-মোঃ সামছুল আলম, গ্রাম-ফুলের ডেইল, পোস্ট-রঙ্গিখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার নামের একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। অপরজন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল নৌকাটি তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে মাছ ধরার জালের ভিতরে লুকায়িত অবস্থায় ০১টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের জন্য ব্যবহৃত নৌকাটিসহ ২০ কেজি সুতার জাল জব্দ করা হয়।

উল্লেখ্য, আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, সুতার জাল এবং নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park