
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার মহিপুর থানার অস্ত্র মামলায় আসামী মাসুম বিল্লাহকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোর চারটার দিকে কলাপাড়া উপজেলার মহিপুর থানার জামালপুর গ্রামের নিজ বাড়ি থেকে দেশিয় অস্ত্রসহ তাঁকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মহিপুর থানার জামালপুর গ্রামে মোঃ মাসুম বিল্লাহ (৩৫) ও তার সহযোগীদের নিয়ে দেশিয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়াল নিয়ে মোহাম্মদ ফারুক হোসেন (৪৮) ও তাহার স্ত্রী পপি আক্তারকে (৩৮) হত্যার চেষ্টাকালে স্থানীয় জনসাধারন দেশিয় অস্ত্রসহ মাসুম বিল্লাহকে আটক করে মহিপুর থানা পুলিশকে সংবাদ দেয়। মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মাসুম বিল্লাহকে দেশিয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়াল (যাহার হাতলের দৈর্ঘ্য ২০ ইঞ্চি, ধারালো ফলার দৈর্ঘ্য ৭.৫ ইঞ্চি, প্রস্থ ৪.৫ ইঞ্চি)সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আসামী সহ পলাতক থাকা আসামীদের বিরুদ্ধে মহিপুর থানায় অস্ত্র আইনসহ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।