
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় মোঃ খোকন গাজী (২০) নামের এক গাঁজা সেবনকারি কে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ।
গত ৫ মে রোজ শুক্রবার রাতে উপজেলার ইটবাড়িয়া গ্রাহক থেকে তাঁকে আটক করা হয়েছে। সে উপজেলার বালিয়াতলি ইউনিয়নের তুলা তলী গ্রামের মোঃ মোসলেম গাজীর ছেলে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন জানান, গ্রেফতারকৃত মোঃ খোকন গাজী পেশায় একজন ট্রলি চালক।তিনি নিয়মিত মাদক সেবনকারী।স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত খোকন গাজীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।এবং খোকন গাজীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।