
মোঃ সোহানুর রহমান
মাদারীপুর প্রতিনিধি:
রোববার (৭-ই মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সুধীজনদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এ সময় জেলা প্রশাসক উপস্থিত সবার কাছ থেকে মতামত গ্রহণ করেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে কাজ করে যাবার আহবান জানান। এছাড়া সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বিভিন্ন সুযোগ-সুবিধা আরো বেশি বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাশন মোহাম্মদ মারুফুর রশিদ খান। এতে দ্রুত স্মার্ট বাংলাদেশের বিনির্মানের মধ্যে মাদারীপুর জেলার নাম সর্বপ্রথম রাখা সম্ভব বলেও মনে করেন তারা।
স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেন্স-২০২৩ নামের কর্মশালায় মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাবেক পৌর মেয়র ও ইতিহাসবিদ বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড বীরমুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদারসহ অনেকেই।