সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

খাগাইল মহাশ্মশান পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী শ্রী কালি মাতার বাৎসরিক পূজা উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৭৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

আজ ৯ মে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাস্হ ব্রাহ্মণকিত্তার খাগাইল মহাশ্মশান পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী শ্রী শ্মশান কালী মাতার বাৎসরিক পূজা উদযাপন, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগাইল মহাশ্মশানের নিবেদিত প্রাণ, দৃঢ় প্রতিজ্ঞ, সাহসী উদ্যোক্তা শ্রী জয় গোপাল সরকার (জয়)’র সভাপতিত্বে ও খাগাইল মহাশ্মশান পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাবু নৃপেন চন্দ্র বর্মনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাবু নিতাই চাঁদ তালুকদার ( এফসিএ), সভাপতি, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটি, বিশেষ অতিথি বাবু নন্দ গোপাল সেন, সাধারন সম্পাদক, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটি, সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃ কামরুল ইসলাম ( কামু), সহসভাপতি, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ, জাতীয় দৈনিক ” দৈনিক গণতদন্ত ” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক ও জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্হা ভার্ড বাংলাদেশ এর নির্বাহী চেয়ারম্যান এম,এস,এ রেজা ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রকাশক, দৈনিক গণতদন্ত পত্রিকার ব্যাবস্হাপনা সম্পাদক ও ভার্ড বাংলাদেশের মহাসচিব শহিদুল ইসলাম।

সভায় বক্তাগন বলেন বাংলাদেশ অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বর্তমান সরকার সবসময়ই সকল ধর্ম বর্ণ ও গোত্রের মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট। তাই বর্তমান সরকারের সময় সকল ধর্মের লোক বিনা বাধায় ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারতেছে।

সভা শেষে লোকনাথ ফাউন্ডেশনের উদ্যোগে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও দেশ বরেণ্য বাউল শিল্পীগনের পরিবেশনায় বাউল সঙ্গীত পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park