মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

বাসুদেব রায়
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় ট্রাক্টরের ধাক্কায় শাহিন আলম (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (৯ মে) সকাল ৯টা ৩০ মিনিটে ডিমলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে উত্তর তিতপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

শাহিন আলম উত্তর তিতপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন আলম জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। সাবেক ইউ.পি সদস্য তহিদুল ইসলামের বাড়ী থেকে বাবলু পাগলার বাড়ী পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজ চলায় ঠিকাদার শামীম ইসলামের বালুর ট্রাক্টরের ধাক্কায় শাহিন আলম মাথায় প্রচন্ড আঘাত পেলে স্থানীয়রা আহত ব্যক্তিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ বিষয় ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল হতে ড্রাইভার মেরাজ ইসলামকে আটক করে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park