সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় নারীসহ ৫ জন আটক।

  • আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের পারভীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মিজানুর রহমান (৩০), রিপন তালুকদার (৩৭), আ: সালাম হাওলাদার (৪০), আনোয়ার হোসেন (৩৫) ও কলি বেগম (১৯)। এদের মধ্যে আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর ও কলি বেগমের বাড়ি ভোলা জেলায়, বাকি তিনজনের বাড়ি কলাপাড়া উপজেলায় বলে জানা যায়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে নারী এনে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, আসামীদের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park