মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

সাতক্ষীরার বিষমুক্ত হিমসাগর আম আহরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৫০ বার পঠিত

শাহেদ উল্লাহ শাহেদ
সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছে সাতক্ষীরার সুস্বাদু আম হিমসাগর। ২০১৫ সালে সাতক্ষীরাকে ম্যাংগো ক্যাপিটাল হিসাবে ঘোষনা দিয়ে শুরু হয় এই আম রফতানি।
বুধবার (১০-ই মে) আনুষ্ঠানিকভাবে হিমসাগর আম গাছ থেকে পাড়া শুরু হলো। বুধবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে শুইলপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ৫০ বিঘা জমিতে ২০০০ এর অধিক হিমসাগর আমগাছের বাগানে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে বিষমুক্ত নিরাপদ আম আহরণের শুভ উদ্বোধন করেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার খ্যাতি ধরে রাখার জন্য এবারও বিষমুক্ত নিরাপদ আম বাজারজাতকরন করা হচ্ছে। সম্পূর্ন পুষ্ট, মিষ্টি সুঘ্রাণ এই আমের কদর রয়েছে সারা বিশ্বে। আমরা এই সুনাম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park