
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র কলাপাড়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ মে রোজ শুক্রবার
কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান মামুন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক মোঃ আবদুর রশিদ চুন্নু মিয়া,সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য এ্যাড মজিবুর রহমান টোটন, মোঃ দেলোয়ার হোসেন নান্নু,মোঃ জাফরুজ্জামান খোকন,জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ পিনু, জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন মোহন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের ১ নং সদস্য আসফাকুর রহমান বিপ্লব গাজী।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান চুন্নু তালুকদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মোঃ নাসির উদ্দীন। পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, মহিপুর থানা বিএনপির সভাপতি মোঃ জলিল হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান।
পরিচিতি সভার সঞ্চালনায় ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মোঃ শফিকুর রহমান টুলু। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আওয়ামীলীগ সভানেত্রী শেখহাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামীলীগের মন্ত্রীরা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সংবিধান অনুযায়ী ই হবে,কেননা ১৫ তম সংশোধনীতে একটি চরম বৈষম্য করে রেখেছে।তাতে কোনো ভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাদ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবেনা। এ-ই ১৫ তম সংশোধনী করে নীল নকশার মাধ্যমে আবারও আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতায় আসার পায়তারা করছে।কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি তা কখনো সফল হতে দিবেনা। তাই নেতা কর্মীদের ঐক্য বদ্ধ থেকে আগামী আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে আহবান জানান।
এ পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি মহিপুর থানা বিএনপি,রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।এবং কলাপাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।