সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার থেকে ফেনসিডিল ও গাঁজাসহ মোছাঃ রত্না বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার (মহিষাহাটি) গ্রামের কেরামত মন্ডলের মেয়ে।
ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের সিপিসি-২ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রোববার (১৪ মে-২৩) তারিখে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি এদিন বিকাল সাড়ে ৫ টার সময় সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রত্নাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park