মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ইজিবাইক চোর চক্রের তিন সদস্য গ্রেফতার ও তিনটি চোরাই ইজিবাইক উদ্ধার করেছে দক্ষিন থানা পুলিশ।

  • আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরাণীগঞ্জে গত কিছু দিন যাবত বিভিন্ন এলাকা হতে ইজিবাইক চুরির ঘটনা ঘটতেছে। একারণে ইজিবাইক চুরি বন্ধের জন্য দক্ষিন কেরাণীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬-ই মে) বেলা ১১.৪৫ ঘটিকার সময় দক্ষিন কেরাণীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় কিলো-৫ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ০৩ টি চোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয় করার জন্য আসামীরা ইকুরিয়া বিআরটিএ অফিসের সামনে অপেক্ষা করতেছে। উক্ত সংবাদ জানার পর জনাব শাহাবুদ্দিন কবীর, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরাণীগঞ্জ সার্কেল নির্দেশনায় জনাব শাহজামান, অফিসার ইনচার্জ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার নেতৃত্বে একটি চৌকষ অভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় একটি সাড়াশি অভিযান পরিচালনা করে ইজিবাইক চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার ও ০৩টি চোরাই ইজিবাইক উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ রফিক (৩৬), পিতা- মোঃ শাহজাহান শিকদার, মাতা- মোসাঃ রাবেয়া খাতুন, গ্রাম- উত্তর ফুলবাগিচা, থানা- লালমোহন, জেলা- ভোলা।
২। মোঃ মেহেদী হাসান (২২), পিতা- মোঃ ফারুক আহম্মেদ, মাতা- মোসাঃ রুনু বেগম, গ্রাম- কাজলাকাঠী, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি- খেজুরবাগ (মাস্টার গলি), থানা- দক্ষিন কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা।
৩। মোঃ আলমগীর হোসেন (৫০), পিতা- মৃত সুলতান আহম্মেদ, মাতা- সাহেরা খাতুন, গ্রাম- চরভোতা ৯নং ওয়ার্ড, থানা- লালমোহন, জেলা- ভোলা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park