সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পুলিশ আইন-শৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী।

  • আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করছে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অগ্নিসন্ত্রাস, জঙ্গি হামলার মত চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। আপনারা দেশকে ভালোবাসেন। দেশের মানুষ আপনাদেরকে নিয়ে গর্ব করে।

মন্ত্রী বুধবার (১৭-ই মে) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের প্রথম দিনের তৃতীয় ও শেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)সহ অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আগামীতে আপনাদের সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে।

জননিরাপত্তা বিভাগের সচিব আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যদেরকে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। মামলা তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে বর্তমানে ৯৫ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হচ্ছে।

তিনি বলেন, পুলিশ ২০১৩, ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস সফলভাবে মোকাবেলা করেছে। আগামী দিনেও আইন-শৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park