সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝড়ের পূর্বাভাস: ছয় জেলার নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩০৮ বার পঠিত

ডেস্ক নিউজ:

দেশের ছয় জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় সম্ভাব্য ঝড়ের শক্তি হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

যে ছয় জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সেগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ প্রথম আলোকে বলেন, দেশের প্রায় সর্বত্রই আজ বৃষ্টির পূর্বাভাস আছে। আর উপকূলের কিছু অঞ্চলে আজ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে জন্য নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে গত রোববার ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল পার হয়। এতে ওই অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়। কক্সবাজারের সেন্ট মার্টিনে একপর্যায়ে বাতাসের গতি ১৪৭ কিলোমিটারের মতো ওঠে। ঘূর্ণিঝড় চলে যাওয়ার দুদিন পরই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, কাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park