মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

মাদারীপুরে নাবালিকা মেয়েকে ধর্ষনের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর সদর ইউনিয়নের খালপাড় গ্রামে নাবালিকা মেয়ে (১৭) কে খালিবাসায় পেয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় রাজৈর থানায় নির্যাতিতার মা বাদি হয়ে মামলা করলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। স্থানীয় ও পরিবারের দাবী অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তি নিশ্চিত করা।
নির্যাতিতার ডাক্তারী পরীক্ষা হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

মামলার এজাহার সুত্রে জানা গেছে,১৫ মে সোমবার সকাল ১০ টায় উপজেলার খালপাড় গ্রামে নির্যাতিতার বাড়িতে এসে মোখলেছ শিকদার (৫০) জানতে যায় ভাঙ্গারী আছে কি না, তখন ঐ নাবালিকা মেমে বলে বাড়িতে ভাঙ্গারী নেই, তারপর মোখলেছ এও জানতে যায় বাড়িতে কেউ আছে কি না, এ সুযোগে তখন ওই নাবালিকাকে একা পেয়ে জোরপূর্বক বাসার খাটের ওপর হাত পা চেপে ধরে নির্যাতন করে। একপর্যায়ে নির্যাতিতা ধর্ষকের হাত মুখ হতে ছাড়িয়া চিৎকার দিলে ধর্ষক পালিয়ে যায়। অভিযুক্ত মোকলেছ শিকদার একই এলাকার মৃত হাজারী শিকদারের ছেলে।
এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে হয়ে রাজৈর থানায় মামলা করলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারিনি রাজৈর থানার পুলিশ।

এ ঘটনায় বিষয়ে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী রেহেনা বেগম বলেন, ভাঙ্গারী কিনতে গেলে আমার স্বামীকে এ অভিযোগ দিয়েছে ও কেস মামলা দিছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন, প্রার্থমিক তদন্তে আমরা মামলার সত্যতা পেয়েছি, আসামীকে তথ্য প্রযুক্তির সহায়তা খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park