
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের দোহাজারী গ্রামের কৃতি সন্তান মৃত সদানন্দ দে এর কনিষ্ঠপুত্র সাব ইন্সপেক্টর অলক কুমার দে (নিরস্ত্র), অত্যন্ত সুনামের সহীত,বাংলাদেশ পুলিশ বিভাগে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত রয়েছেন, তিনি জানুয়ারি ২০২৩ এর ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে, ফেব্রুয়ারি ২০২৩ এ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসাবে তাছাড়া এপ্রিল ২০২৩ এ বিশেষ পুরস্কারে, সর্বমোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন। তার এই পুরস্কারের নেপথ্যে জানতে চাইলে তিনি কেরানীগঞ্জ সার্কেল জনাব শাহাবুদ্দিন কবীর বিপিএম মহোদয়ের সর্বাত্মক ভূমিকার কথা উল্লেখ করেন,টিম কেরানীগঞ্জ মূলত অত্যন্ত গতিশীল এবং বড় বড় মামলার ডিটেকশনে কেরানীগঞ্জ সার্কেলের ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া কেরানীগঞ্জ মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মামুনুর রশিদ পিপিএম এর সার্বিক টিম ম্যানেজমেন্ট ও নেতৃত্বের কথা উল্লেখ করেন।
যার ফলে কেরানীগঞ্জ মডেল থানা ঢাকা জেলায় ক্রাইম কন্ট্রোলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে এবং ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান মিয়া পিপিএম বার,সাব ইন্সপেক্টর অলক কুমার দে কে সোমবার
(২২-ই মে) মিলব্যারাক ঢাকা জেলার কনফারেন্স রুম এ – সর্বমোট তিনটি ক্যাটাগরিতে তিনবার পুরস্কৃত করেন।
অধ্যবদি তিনি থানাতে যোগদানের পর থেকে বরাবরই পুরস্কৃত হয়ে আসছেন। সর্বমোট তিনি ঢাকা জেলায় যোগদানের পর থেকে চাঞ্চল্যকর অনেকগুলো ডাকাতি মামলা উদঘাটনে সমর্থ্য হয়ে সাতবার পুরস্কৃত হলেন।।