
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ধোপাডাঙ্গা গ্রামের কৃতি সন্তান এএসআই আলামিন খন্দকার অত্যন্ত সুনামের সাথে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত আছেন। থানায় যোগদানের পর থেকে তিনি তার সর্বোচ্চ মেধা ও পরিশ্রমের সমন্বয়ে অনেক বড় বড় ডাকাতি মামলা উদঘাটনে ও আসামি গ্রেফতার এ চমৎকার ভূমিকা রেখে চলেছেন। ওয়ারেন্ট প্রাপ্ত আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য।
ওয়ারেন্টের আসামি ধরা তার কাছে একটা নেশার মত। সে অত্যন্ত দক্ষতার সাথে অনেক পলাতক পুরাতন সাজা ওয়ারেন্ট প্রাপ্ত আসামিদের ওয়ারেন্ট মূলে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তার এই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব আসাদুজ্জামান মিয়া পিপিএম (বার) সোমবার
(২২-ই মে) মিলবারাক পুলিশ লাইন অডিটোরিয়ামে তাকে জানুয়ারি ২৩ এর সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করেছেন।
তার এ সফলতার ব্যাপারে জানতে চাইলে তিনি তথ্যপ্রযুক্তিগত দিক থেকে সহায়তার ব্যাপারে কেরানীগঞ্জ সার্কেল জনাব শাহাবুদ্দিন কবীর বিপিএম, ভূয়সী প্রশংসা করেন, তাছাড়া কেরানীগঞ্জ মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মামুনুর রশিদ পিপিএম এর সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন।