মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

কলাপাড়ায় মহিলা নেত্রী বিলকিস জাহান কে সম্মাননা স্মারক প্রদান।

  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব ও পটুয়াখালী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসন ০৩ (কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী) সদস্য মোসাঃ বিলকিস জাহান’কে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রবিবার (২১-ই মে) বিকেলে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা সংরক্ষিত মহিলা আসন ০৩ (কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী) সদস্য মোসাঃ বিলকিস জাহান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চম্মাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসাঃ পারুল আক্তার, ধানখালী ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাঃ মাহবুবা মালা। সম্মাননা স্মারক অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সভাপতি এস কে রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, প্রচার ও দপ্তর সম্পাদক ইমন আল আহসান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাধারণ সম্পাদক রাসেল মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য হাজী নাসির উদ্দিন, উত্তম কুমার হাওলাদার, মোঃ কবির তালুকদার, মোঃ নাহিদুল হক, মোঃ ওমর ফারুক, মোঃ আরিফ সিকদার, আহম্মেদ পাশা তানভীর, প্রনাব নারায়ন বিশ্বাস, মোঃ তাজুল ইসলাম সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park