সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪২৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকাল সাড়ে ৫ টার দলীয় নেতা কর্মীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল শেষে মেইন বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশ করে তারা। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনারের নির্দেশে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, আলাউদ্দিন আজাদ, রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু, জামাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ত্রিলোচনপুর ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ছানা, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশে বক্তাগন হুসিয়ারী উচ্চারন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা ষড়যন্ত করবে তাদেরকে রেহায় দেওয়া হবে না। বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park