সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রধানমন্ত্রী কে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৬১ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বিক্ষাভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়।

বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ/এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা সহ জেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি তাদের জালাও-পোড়াও রাজনীতিতে আবার ফিরে আসতে চাইছে কিন্তু দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির এই অপরাজনীতিকে প্রতিহত করা হবে। এছাড়া বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেয়ার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে শাস্তির দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park