সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁয় সভাপতির বাবার নামে সরকারি অর্থে স্কুলের ভবন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:

স্কুলের চারতলা একাডেমিক ভবন নির্মাণে খরচ হয়েছে দুই কোটি সপ্তাশি লাখ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের করা এই ভবনের নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠানের সভাপতির বাবার নামে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে শিক্ষা কর্মকর্তা বলেছেন বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর পত্নীতলা উপজেলার চকশ্রীপুর গ্রামের কছিম উদ্দীন শাহ্ ১৯৬৮ চকশ্রীপুর আবেদ আলী মেমোরিয়াল (এ.এম) উচ্চ বিদ্যালয় নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন।

২০২০ সালে স্কুলটির চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এই ভবনটি হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে। ২০২০ সালে নির্বাচিত বেসরকারি বিদ্যালয়গুলোর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা ভবন নির্মাণ করা হয়। ২০২২ সালের ডিসেম্বরে ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি শহিদুজ্জামান সাকার।

সরকারি টাকায় নির্মিত এই ভবনের নাম রাখা হয়েছে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলিম আর রাজির বাবা আলহাজ্ব প্রফেসর নূর মোহাম্মদ শাহ্-র নামে।

ম্যানেজিং কমিটির সদস্য মুনছুর রেজা মিলন ও মো শাহিনুর রহমান জানান, এ বিষয়ে কোন মিটিং বা রেজুলেশন করা হয়নি প্রধান শিক্ষক ও সভাপতির একক সিদ্ধান্তে এ ভবনের নামকরণ করা হয়েছে। এ বিষয়ে আমরা কিছুই জানিনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সভাপতির ইচ্ছেই তার বাবার নামে ভোবনটির নামকরণ করা হয়েছে। তবে বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেখেছেন তিনি কোন আপত্তি করেন নি।

পত্নীতলা উপজেলা শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান জানান, এ বিষয়ে আমার জানানেই। কে কার নামে ভবনের নামকরণ করল এটি আমার দেখার বিষয় নয়। এবং এ বিষয়ে আমার করণীয় কিছু নেই।

তবে নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যক্তির নামে করতে চাইলে ১০ লাখ টাকা জমা দিতে হবে। এটি সরকারি নিয়ম। সরকারের প্রজ্ঞাপনও রয়েছে। জাতীয় নেতা ও সাত বীর শ্রেষ্ঠদের ক্ষেত্রে তাদের পরিবার বা ট্রাস্টের অনুমোদন লাগবে। কিন্তু একটি স্কুলের একাডেমিক ভবনের নাম কীভাবে স্থানীয় ব্যক্তির নামে করা হয়েছে তা জানা নেই। সরকারি টাকায় নির্মিত একাডেমিক ভবন কোনো ব্যক্তির নামে করার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park