সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে ভুয়া এএসপি গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সহকারী পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার অভিযোগে লিটন খান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এ সময় তার কাছ থেকে এএসপি লেখা দুটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভাওয়ারভিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি এলাকার আজিজুল হকের ছেলে।

এ ঘটনায় র‌্যাব-১০ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু কাউছার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব জানান, গ্রেফতারের সময় লিটনের কাছে পুলিশের দুটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে।

একটিতে লেখা- সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান প্রিন্স, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ। অপরটিতে লেখা রয়েছে- সহকারী পুলিশ সুপার, ডিএমপি হেডকোয়ার্টার।

দুটি ভুয়া পরিচয়পত্র ছাড়াও তার কাছ থেকে দুটি ভুয়া এনআইডি, ২টি পেনড্রাইভ, ৩টি মডেম, নগদ ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছু দিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান এবং পুলিশের এএসপি পরিচয় প্রদান করে জনসাধারণের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park