সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা ছিনতাই ও লুট, আহত ২।

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪২০ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল রোববার (৪ জুন) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চরপাড়া গ্রামে মোঃ নাসির হাওলাদার এর বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট হয়েছে।
বিয়ে বাড়িতে বেড়াতে আসা নারী ও পুরুষসহ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সবুজ ও ইব্রাহিম নামের দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সন্ত্রাসীরা বিয়ে বাড়িতে বেড়াতে আসা স্বজনদের নিকট থেকে স্বর্নলংকার ও নগদ অর্থ লুট করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মোঃ নাসির হাওলাদারের মেয়ের বিয়েতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আলা, সাগর, আকাশ ও শাকিলসহ প্রায় ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থেকে পথিমধ্যে ওই বাড়িতে বেড়াতে আসা স্বজনদের উপর হামলা চালায়।এবং তাদের স্বর্নলংকার ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে সন্ত্রাসীরা বিয়ে বাড়ির ভিতরে ঢুকে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে লুটপাট করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের আক্রমণে ওই বাড়িতে বেড়াতে আসা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে টিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ মাতুব্বরের পেটের ভুঁড়ি বের হয়ে যায়। এছাড়া একই গ্রামের মৃত্যু সেকান্দর মাতুব্বরের ছেলে মোঃ ইব্রাহিমের মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park