মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত।

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৮১ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ

০৫জুন ২০২৩ পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৩। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের আয়োজনে জেলা প্রশাসকরে কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জসীমউদ্দিন হলে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে কবি জসীম উদ্দীন হল, ফরিদপুরে এক আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব মোঃ ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর। আলোচনা সভায় তিনি পরিবেশের বিপর্যয়ের জন্য নিজেদের অবহেলা কে দায়ী করেন এবং প্লাস্টিক পণ্যের ভয়াবহতার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর জনাব অসীম কুমার সাহা, অধ্যক্ষ সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, প্রফেসর জনাব কাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর, জনাব মোঃ সাঈদ আনোয়ার, উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর, জনাব মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুরসহ অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park