
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কেন্দ্রীয় কারাগারের বন্দিদের আত্মীয় স্বজনদের মোবাইল নম্বর কৌশলে আদালত কারাগার হতে সংগ্রহ করে উক্ত নম্বরে ফোন করে কারাগারে আটক ব্যক্তির বিভিন্ন রকমের সমস্যার কথা বলে ভয়ভীতি দেখিয়ে/কারারক্ষী পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা প্রতারনা করে হাতিয়ে নিয়ে আসছিল দীর্ঘদিন যাবৎ একটি চক্র। এই ধরনের একটি অভিযোগ দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা হলে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) জনাব মোঃ মোবাশ্শিরা হাবিব খান,পিপিএম সেবা এর তত্ত্বাবধানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা(দক্ষিন) এর একটি চৌকশ দল তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলা বিভিন্ন স্থান হতে অভিযান করিয়া আসামী ০১। মোঃ দেলোয়ার হোসেন(৪৪),পিতা-মৃত মোঃ ছাদু মিয়া, মাতা- মোসাঃ আফিয়া খাতুন, সাং- দুলালপুর থানা-হোমনা, জেলা-কুমিল্লা ০২। মোঃ সাইদুর(৩৫), পিতা-মোঃ আবু সিদ্দিক,সাং-বারদি থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ দের আটক করা হয়।