সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকার আন্তঃজেলা গরুচোর চক্রের ০৮ সদস্য গ্রেফতার, ০৩ টি চোরাই গরু এবং চোরাইকাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার।

  • আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে একাধিক গরু চোরচক্র সক্রিয়ভাবে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা হইতে গরু চুরি করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৬/০৬/২০২৩ খ্রি. তারিখ নবাবগঞ্জ থানাধীন বান্দুরা ইউনিয়নের কাঠালীঘাটা সাকিনস্থ জনৈক মনুরদ্দিন (৭০) এর বাড়ী হতে একটি চোর চক্র সু-কৌশলে ০২ টি ষাড় ও ০১ টি গাভী সহ মোট ০৩ টি গরু চুরি করে নিয়ে যায়। তৎপ্রেক্ষিতে জনৈক মনুরদ্দিন (৭০, পিতা-মৃত ফইজুদ্দিন, মাতা-মৃত তাজেরন, সাং-কাঠালীঘাটা, বান্দুরা, থানা-নবাবগঞ্জ,জেলা-ঢাকা বাদী হয়ে নবাবগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ- ১৯/০৬/২০২৩খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)এর দ্রুত উক্ত গরু চোর চক্রকে গ্রেফতার এবং চোরাইকৃত গরু উদ্ধার করার জন্য ডিবি (উত্তর), ঢাকা জেলাকে নির্দেশ প্রদান করলে অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা এর সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে একটি চৌকষ ও আভিযানিক দল মঙ্গলবার (২০-ই জুন) রাতে সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোমিনুল (৩০), পিতা-মোঃ সহিদ, মাতা-হেনা, সাং-পারকুলগয়টা, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-ঝাউচর খোকনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। রমজান শেখ ৥ কালু (৪০), পিতা-মৃত বোরহান, মাতা-আনোয়ারা, সাং-পুষ্পখালী, থানা-দোহার, জেলা-ঢাকা, এ/পি সাং-তেতুলঝড়া মজিবর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা,দের গ্রেফতার করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানাধীন ঝাউচর ট্যানারী ৩ নং গেইট এলাকা হইতে ৩। মোঃ খোকন (৪০), পিতা-মৃত আঃ খালেক, মাতা-জায়েদা খাতুন, সাং-ঝাউচর, থানা-সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয় এবং তার ঝাউচর ট্যানারী ৩ নং গেইট সংলগ্ন বাসা হতে চোরাইকৃত ০৩টি গরু উদ্ধার করা হয়।
ধৃত আসামী ২। রমজান শেখ ৥ কালু (৪০) এর দেওয়া তথ্যমতে আসামী ৩। শফিকুল (৪৭), পিতা-আঃ রহমান, মাতা-সকিনা বেগম, সাং-রোহাবাড়ী, থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জকে ২০/০৬/২০২৩ খ্রি. তারিখ সাভার মডেল থানাধীন তেতুলঝড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ০১/০২ মাস আগে সাভার মডেল থানাধীন ভার্কুতা সাকিনস্থ বেলওয়েথার এগ্রো ফার্ম হতে তার কয়েকজন সহযোগীর সহায়তায় ০৪ টি গরু চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে বেলওয়েথার এগ্রো ফার্ম এর ম্যানেজার তানভীর মাহমুদ বাদী হয়ে সাভার মডেল থানার মামলা নং-২৩, তারিখ-০৭/০৪/২০২৩ খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন।
উক্ত ১-৪ নং আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ অর্থাৎ মঙ্গলবার (২০-ই জুন) মধ্যরাতে আশুলিয়া থানাধীন জিরানী এলাকা হতে আসামী ৫। আনেয়ার হোসেন (৩৬), পিতা-আয়নাল মাস্টার, মাতা-মোসাঃ হালিমা, সাং-মহিষামড়া, রতনকান্দি, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, আসামী ৬। মুক্তার হোসেন (৪০), পিতা-মৃত দিলদার আলী, মাতা-মোসাঃ মতিউন নেছা, সাং-রামজীবন, থানা-কোতয়ালী, জেলা-রংপুর, ৭। মোঃ ইব্রাহিম শেখ (২৬), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-মৃত সাহেদা বেগম, সাং-রামেশ্বরগাতী, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, ৮। মোঃ গাজী (৩৮), পিতা-মৃত মান্নান সরকার, সাং-তেজনন্দি, থানা-আত্রাই, জেলা-নওঁগা দের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে, তারা জানায় গত প্রায় ০৭/০৮ মাস পূর্বে ধামরাই থানাধীন নান্নার সাকিনস্থ জনৈক রেজাউল করিম ওরফে মেঘু এর বসতবাড়ীর গোয়লঘর হতে ০৬ টি গরু চুরি করে নিয়ে বিক্রয় করেছে এবং বিক্রয়কৃত টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এই সংক্রান্তে জনৈক রেজাউল করিম ওরফে মেঘু গত ২৩/১০/২০২২ খ্রি. তারিখ ধামরাই থানার মামলা নং-৩৭, তারিখ-২৩/১০/২০২২ খ্রি., ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন।
ধৃত ৫-৮ নং আসামীদের দেওয়া তথ্য মতে উক্ত অর্থাৎ ধামরাই এলাকার গরু চোরাইকাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন ট্রাক আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা হইতে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ১-৮ নং আসামীদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চোরচক্রের সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park