সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৮৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী গ্রামে দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের ঐতিহ্যবাহি চাপালী যুব সংঘের উদ্যোগে ও ব্রাকের সহযোগিতায় এ আই কাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরের
উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রাশেদুল হক রিগান, চাপালী যুব সংঘের
সভাপতি ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ব্রাকের রিলেশন অফিসার মিজানুর রহমান, সমাজ সেবক তবিবুর রহমান মিনি ও নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
চক্ষু শিবিরে খুলনার শিরোমনির চক্ষু হাসপাতালের চিকিৎসক ব্রিনতা সাহা ও ডাক্তার সৌরভ রোগী দেখেন। অনুষ্ঠানের অর্থায়ন করেন সাইটসেভার্স নামে একটি বেসরকরী সংস্থা। চক্ষু শিবিরে পাঁচ শতাাধিক রোগি দেখার পর চল্লিশ জন রোগিকে অপারেশন করানোর জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়।
ক্যাম্পে আসা আলাইপুর গ্রামের সুফল কুমার জানান, অনেক দিন চোখের সমস্যায় ভুগছি। আজ চোখ দেখালাম অপারেশনের জন্য খুলনায় নিয়ে যাচ্ছে। বিনা টাকায় অপারেশন করা হবে জেনে আরো ভালো
লাগছে।
শহরের আড়পাড়ার শিরিনা বেগম নামে এক গৃহবধু বলেন, মাইকিং শুনে এসেছি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park