সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পেতে মানববন্ধন।

  • আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

আজ ২৪ জুন সকাল ১০ ঘটিকায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মদন কুমার মন্ডল মিথ্যা হত্যা মামলা থেকে নিষ্কৃতি ও মুক্তি চেয়ে এক মানববন্ধন করেন কেরানীগঞ্জ উপজেলার মালঞ্চ এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ব্যক্তিবর্গ জানান, দীর্ঘদিন যাবত সুভাষ গংদের সাথে প্রফুল্ল মন্ডল গংদের জমি জমা দিয়ে বিরোধ চলে আসছিল এবং এ বিষয় নিয়ে আদালতে মামলা করলে আদালত ঐ জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করেন।

গত ১৯ মে সকালে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড লাগাতে গেলে সুভাষ বাধা দেয় এবং জোর করে সাইনবোর্ড তুলে তার বাড়ির দিকে নিয়ে যায় এবং সে দৌড়ে বাড়ির ভিতর চলে যায় এবং ১০-১৫ মিনিট পরে বাড়ি থেকে দৌড়ে বের হয় এবং বের হওয়ার সময় বলে যায় “জীবনের তরে তোদের ফাঁসিয়ে দিয়ে গেলাম।” তার কিছুক্ষণ পরে দুইজন মহিলা রক্তাক্ত মদন কুমার মন্ডলের দেহ নিয়ে হাসপাতালে যায়।

তারা আরো বলেন মদনের সাথে তাদের কোন পারিবারিক ও ওয়ারিশান সম্পর্ক নেই এবং মদন একজন অবিবাহিত পুরুষ যার কোন ওয়ারিশ নেই। তাই তারা কেন তাকে মারবে এবং তাকে মেরে তাদের কোন লাভ নাই বরং সুভাষ তাকে হত্যা করেছে এবং এতে তারাই লাভবান হবে এবং সম্পত্তি ও টাকা পয়সা পাবে এবং সুভাষ নিজে বাঁচার জন্য তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছে। বর্তমানে তাদের নয়টি পরিবার খুবই দুর্বিষহ জীবনযাপন করছে এবং পুলিশ আতঙ্কে তাদের বাড়ির পুরুষগন পালিয়ে বেড়াচ্ছে।

তারা উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট করজোড় আবেদন জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই হত্যা মামলার প্রকৃত আসামীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের মুখোমুখি করা হোক এবং তাদেরকে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করা হোক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park