
মোঃ মিন্টু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’। জেলা পুলিশ সুপার মহোদয় গোপালগঞ্জ জেলা কে। অনেক সুন্দর পরিবেশ ও পরিচালনা করেছেন তার অনেক স্মৃতি রেখে গেছেন আমরা তাকে কখনো ভুলিতে পারিবনা। তার জন্য সকলেই দোয়া করব
আজ গোপালগঞ্জ জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে কোটালিপাড়া থানার পক্ষ হতে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইন চার্জ, কোটালিপাড়া থানা, কমিউনিটি পুলিশ নেতৃবৃন্দ এবং থানার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
অতিথি বৃন্দ পুলিশ সুপার মহোদয়ের কৃতিত্বপূর্ণ ০২ বছর ০৬ মাসের অধিক সময়ের নানান স্মৃতি চারণ করেন। সন্মানিত পুলিশ সুপার মহোদয় তার বিদায়ী বক্তব্যে মানুষের সেবা দানের কেন্দ্র হিসেবে থানাকে সর্বোচ্চ জনবান্ধব স্থান হওয়ার জন্য পরামর্শ দেন।