মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা।

  • আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১০৯ বার পঠিত

গাজী এনামুল হক
বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কর্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু (দৈনিক জনকন্ঠ), সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ (যমুনা টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন (বাংলাদেশ বেতার ও ইউএনবি) গৌতম চৌধুরী (বাংলাদেশ সংবাদ সংস্থা), মো: মুনিরুজ্জামান নাসিম (দৈনিক ইত্তেফাক), জিয়াউল আহসান (ডেইলী অবজারভার), ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল ও চ্যানেল আই), রশীদ আল মুনান সুজন (এনটিভি), শিরিনা আফরোজ (দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভি), হাবিবুর রহমান (ডিবিসি টেলিভিশন ও ডেইলী ষ্টার), হাসিবুল হাসান হাসিব (দেশ টিভি ও বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম), মো: তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি ও আজকের পত্রিকা)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাসিম এ গুলশান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগীতা করা হবে। সাংবাদিক ও পুলিশের সম্পর্ক একে অপরের পরিপূরক। তিনি পরিশেষে আরও জানান যে, পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক নিরাপত্তা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park