মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কোটচাঁদপুর সড়কের দলীয় কার্যালয়ে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন,নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন,সহ-সাধারন সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়াওয়ীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, মালিয়াট ইউনিয়নের
চেয়ারম্যান আজিজুল হক খান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ
খোকনসহ শতাধিক নেতা-কর্মী।
সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন জানান, সর্বশেষ ২০০৪ সালের ২২ এপ্রিল এক কাউন্সিলের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ দুই দশক পর হলেও নবগঠিত আংশিক কমিটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় এমপি ও নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এসময় তিনি গত ২৩ মে আওয়ীমীগের এক সভায় নতুন কমিটি সম্পর্কে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান। একই সময় কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান ও জেলা সভাপতির স্বাক্ষর জ্বাল করে কমিটির করার অভিযোগেরও প্রতিবাদ জানান। এছাড়া দল যাকে মনোনয়ন দেবে তার সাথে নিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে কাজ
করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park