
অনলাইন ডেস্কঃ
দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ)/ মোহাঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে দর্শনা পুরাতন বাজারস্থ জনৈক মোঃ আশরাফুল হকের মেসার্স আশরাফ হার্ডওয়ার নামক দোকানের সামনে দর্শনা টু কার্পাসডাঙ্গাগামী পাকা রাস্তার উপর হতে ইং-১০.০৭.২০২৩ তারিখ আনুমানিক ২১:০৫ ঘটিকায় আসামি ১। মোছাঃ রিমা খাতুন (৪২), পিতা-মৃত ইউসুফ হালসোনা, সাং-রামনগর (বাগদীপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করে এবং অপর অভিযান পরিচালনাকারী অফিসার এসআই(নিঃ)/ তাইফুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে দর্শনা থানাধীন রেলবাজার সংলগ্ন পাইকারী কাঁচা বাজারস্থ মনরঞ্জন মার্কেটের পিছনে আসামি মোঃ সামিউল ইসলাম (৩৫) এর টং দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ইং-১০.০৭.২০২৩ তারিখ আনুমানিক ২১:৪৫ ঘটিকার সময় আসামি ১। মোঃ সামিউল ইসলাম (৩৫), পিতা-মৃত আবু তাহের, সাং-শ্যামপুর (মাঝেরপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৬ (ষোল) লিটার চোলাই মদ উদ্ধারপূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়।