মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৮০৭ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে সদর হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার (১০-ই জুলাই) রাত সাড়ে ৩টার দিকে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মান্নান মোল্লা (৬৫) পশ্চিম পেয়ারপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে। পেশায় একজন কৃষক ছিলেন তিনি।
স্বজনরা জানায়, সোমবার রাতে পেটে ব্যথা নিয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি হয় মান্নান মোল্লা। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শিহাব চৌধুরী প্রথমে ওই রোগীকে সেবা প্রদান করেন। পরে তার দেয়া চিকিৎসাপত্র অনুযায়ি রাত সাড়ে ৩টার দিকে ব্যথা কমানোর জন্য রোগীর শরীরে ঘুমের ইনজেকশন পুশ করেন সেবিকা কেয়া আক্তার। ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পরেই হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় মান্নান মোল্লার। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে উল্লেখ করে দোষীদের বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।
নিহতের মেয়ে রহিমা আক্তার ও লিমা বেগম বলেন, আমার বাবার শরীরের ইনজেকশন দেয়ার পরই মারা গেছে। নার্স কিংবা ডাক্তার কেউ বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলেনি। এর বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: নুরুল ইসলাম জানান, একজন রোগীকে সুস্থ্য করে তুলতে সর্বাত্মক চেষ্টা করে চিকিৎসকরা। ভুল চিকিৎসা কিংবা দায়িত্ব অবহেলায় নয়, স্বাভাবিক মৃত্যৃ হয়েছে মান্নান মোল্লার।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হাসান বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park