
মোঃ হেলাল উদ্দিন,গাজীপুর:
গাজীপুরে এবার ইউপি সদস্যের বাড়ী থেকে তিনটি ও কৃষকের বাড়ী থেকে ১টি গরু চুরি হয়েছে।
ভুক্তভোগী ইউপি সদস্য কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুন ও প্রতিবেশি আক্কাস আলীর ছেলে কৃষক আবুল কাশেম মিয়া।
আজ শুক্রবার ভোররাত তিনটার দিকে কাপাসিয়ার সিংহশ্রী নামিলা গ্রামে চুরির এ ঘটনা ঘটে।। কাপাসিয়া থানার সিংহশ্রী ক্যাম্প ইনচার্জ এস আই ইকরামুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘোয়াল ঘরে তালা ছিলোনা। চুরি হওয়া চারটি গরু খোঁজাখোজি চলছে।
ইউপি সদস্য রাবেয়া খাতুনের স্বামী তারা মিয়া জানান, গরু চুরি হওয়ার পর রাবেয়া খাতুন অসুস্থ। তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
তিনি জানান, আমার বাড়ি থেকে তিনটি গরু ও পাশের বাড়ি আবুল কাসেমের বাড়ি থেকে একটি ষাঁড় গরু চুরি হয়। এই গরু চুরির জন্য পুলিশের দায়িত্বের অবহেলাকে দায়ী করেন।
আবুল কাশেম বরাত দিয়ে তারা মিয়া বলেন, সে একজন দরিদ্র লোক। তার সম্বল ছিল একটি গরু। গরুটি চুরি হওয়ায় সে অনেক মর্মাহত ও ক্ষতিগ্রস্ত। রাত একটা থেকে চারটা পর্যন্ত পুলিশ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে এলাকাবাসীরা মনে করে গরু চুরি রোধ করা সম্ভব।
প্রায় প্রতিরাতেই গরু চুরির ঘটনায় গৃহপালিত পশু পালনে অনিহা প্রকাশ করছে ভুক্তভোগী একাধিক স্থানীয় কৃষকরা।