সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জেলা পরিষদের গাছ অবৈধ ভাবে কেটে নেওয়ায় বাধা প্রদানকারীকে প্রাণনাশের হুমকি।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৯৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলা পরিষদের গাছ অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। নেছারাবাদ থানার শেখ গোলাম কিবরিয়া নামের এক শিক্ষক জেলা পরিষদের গাছ কাটায় বাধা প্রদান করলে সন্ত্রাসীরা তাকে মারধর ও হত্যার হুমকি প্রদান করে।

১০ এপ্রিল ২০২৪ ইং তারিখ বিকাল ৫ঃ৩০ মিনিটের সময় সেহাংগল টেম্পু স্ট্যান্ডের পাশে জেলা পরিষদের গাছ কেটে নেন চার জন সন্ত্রাসী তারা হলেন ১/শেখ রাসেল ওরোফে রাহাত হোসেন ২/শেখ রব ৩/শেখ মনির ৪/শেখ তোফাজ্জেল হোসেন সহ আরো কিছু সন্ত্রাসীরা।

এ সময় তাদের গাছ কাটায় বাধা প্রদান করলে শেখ গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি কে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট ও খুন জখম করার জন্য চেষ্টা করে। তিনি বলেন আমি ভয় পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় কিছু লোকজন আমাকে রক্ষা করে। সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের বাধার মুখে পড়লে আমার তেমন কোন ক্ষতি না করতে পারলেও তারা আমাকে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। এমনকি তারা আমার জমি জোরপূর্বক ভোগ দখলসহ আমার জমিতে থাকা বিভিন্ন গাছ কেটে নিয়ে যায় ।আমি সহ আমার পরিবার বাধা দিতে গেলে তারা আমাদের জীবননাশসহ বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে । আমি সহ আমার পরিবার এখন সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কিত।বিষয়টি আমি জেলা পরিষদ সহ পিরোজপুর বিজ্ঞ আদালতে একটি জমি সংক্রান্ত এমপি মামলা দায়ের করি। মামলা নং-২১৬/২০২৪(নেছাঃ)ধারা-ফৌঃকাঃবি১৪৪/১৪৫ ধারায় মামলা চলমান ও আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও তারা জমির উপরে পাকা বাড়ি ও দখলের পায়তারা করছে ।

এমনকি তারা আদালতের নিষেধাক্কা দেওয়া জমির উপরে ইট বালু সিমেন্ট জড়ো করে ঘর নির্মাণের জোর পাঁয়তারা করছে।যা আদালত অবমাননার শামিল বলে আমি মনে করছি। আমি তাদেরকে উক্ত জমিতে ঘর নির্মাণ করতে বাধা প্রদান করি এবং আদালতের রায়ের প্রতি বিশ্বাস রাখার কথা বলতে গেলে তাঁরা আমি সহ আমার পরিবারের সদস্যদের জীবননাশ ও বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে।

তাই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমি নেছারাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করি। দায়িত্বরত অফিসার ইনচার্জ জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park