সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে এইচআইভি ও এইডস রোগের সচেতনতা সৃষ্টিতে কর্মশালা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯৬ বার পঠিত

গাজী এনামুল হক(লিটন)
বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে এইচআইভি এবং এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এইচআইভি এবং এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

পিরোজপুরের সিনিয়র চিকিৎসক এবং জেলা বিএম এর সাবেক সভাপতি ডা: ননী গোপাল রায় এই কর্মশালায় সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা: শিশির রঞ্জন অধিকারী, আবাসিক ম্যাডিক্যাল অফিসার ডা: নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী ।

ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস এর এইডস এসটিডি প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার ডা: মোঃ আব্দুল ওয়াদুদ এই কর্মশালাটি পরিচালনা কালে তিনি বলেন প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চাচ্ছেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এইচআইভি ও এইডস মুক্ত ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আমরা প্রতিনিয়তই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। এইচআইভি আক্রান্ত হলে চিকিৎসায় সুস্থ্য থাকা যায় জানিয়ে ডা: ওয়াদুদ বলেন এজন্য কোন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয় না। নির্ধারিত পদ্ধতীতে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণে সম্পূর্ণ সুস্থ্য থেকে স্বাভাবিক জীবন যাপন করা যায়। কোন রোগীর শরীরে রক্ত দেয়ার প্রয়োজন হলে সেই রক্ত স্ক্রিনিং করে নিলে এইডসসহ অনেক সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়।

এ সময় গণমাধ্যম কর্মী, মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতা, শিক্ষক এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের টেকনোলোজিষ্ট, সেবিকাসহ অন্যান্যরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park