সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জ উপজেলায় টানা চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহীন আহমেদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় টানা চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহীন আহমেদ।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কা প্রতীক নিয়ে টানা চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।

কেরানীগঞ্জ উপজেলার মোট ২২৫ টি ভোট কেন্দ্র থেকে শাহীন আহমেদ আনারস মার্কা প্রতীকে মোট (১,৬৬,৮৩৬) ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব পেয়েছেন মোট (৬০২৯৩) ভোট।

এছাড়াও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কা প্রতীকের প্রার্থী মোঃ সালাউদ্দীন লিটন মোট (১৪৯০৫৮) ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন তালা মার্কা প্রতীকে মোট ভোট পেয়েছেন (৬৪৫১২), অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কার প্রার্থী ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক আসমা আক্তার রেশমা মোট ( ১৬৯৫০৫) ভোট পেয়ে জয়ী হয়েছেন,তার নিকট তম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন (৩৪৯৮৪ ) ভোট।

এর আগে শাহীন আহমেদ শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় পরপর দুইবার জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ক্রেস্ট গ্রহণ করেছেন।

টানা চতুর্থ বার চেয়ারম্যান হয়ে শাহীন আহমেদ বলেন,এ জয় আমার একার নয় এ জয় কেরানীগঞ্জ উপজেলা বাসীর জয়,এ জয়ের মাধ্যমে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অভিভাবক জননেতা নসরুল হামিদ বিপু ভাইয়ের নেতৃত্বে স্মার্ট কেরানীগঞ্জ উপজেলা গড়ার ধারা আরো বেশি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park