সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার জনের যাবজ্জীবন সাজা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২১৩ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় ছেলে মুঞ্জু হত্যায় বাবা মোঃ বাবলু শেখ বাদী হয়ে ২০১৮ সালে অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেন, গোয়ালন্দ ঘাট থানায় , ২৬, ১০, ২০১৮ সালে এই হত্যা মামলাটি লিপিবদ্ধ করা হয় , এরপরে মামলাটি তদন্ত করে পুলিশ, আদালতে প্রতিবেদন জমা দিলে মামলার কার্যক্রম শুরু হয় , দীর্ঘ ছয় বছর মামলা পরিচালনা হলে আদালত ১৫ ই এপ্রিল ২০২৪ একটি রায় ঘোষণা করেন ।

রাজবাড়ী সিনিয়র জজ আদালতে ১৮৬০ এর ৩০২ /২০১ /৩৪ ধারার অধীনে দণ্ডনীয় অপরাধের অভিযোগে দোষী সাব্যন্ত করা হয় ।
১৮৬০ এর ৩০২ /৩৪ ধারায় অপরাধের জন্য তাদের প্রত্যককে যাবজ্জীবন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় , এবং প্রত্যককে ৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় , অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় ।

২০১৮ সালে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ মুঞ্জু শেখ নিজবাড়ী হইতে ভাড়ায় মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যে নিজবাড়ী হইতে বের হলে আর বাড়িতে ফেরত না, যাওয়ায় তার বাবা মোঃ বাবলু শেখ ও ভাই সহ কয়েকজনে অনেক খোঁজাখুঁজি করিলে তারপরের দিন জানতে পারে অজ্ঞাত নামা একটি লাশ সড়কের পাশে পানিতে ভাসতে দেখে পথচারীরা ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা শনাক্ত করে এটা মুঞ্জুর লাশ ।

তখনই মৃত্যু মুঞ্জুর বাবা মোঃ বাবলু শেখ গোয়ালন্দঘাট থানায় একটি অজ্ঞাত মামলা দায়ের করেন , গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মামলাটি রুজু করিয়া পুলিশি তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করেন ।

খোয়া যাওয়া মোটরসাইকেল টি বাজাজ কোম্পানির ডিসকভার ১০০ সি সি , যাহার চেসিস নং MD2A158Z5PWC86036 / ইঞ্জিল নং JZZWC12060 -কালো ও লাল রংগের মোটরসাইকেলটি আসামিদের নিকট হইতে পুলিশ উদ্ধার করে ।
বিজ্ঞ আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন , ৩০২ /৩৪ ধারায় অপরাধীদের অপরাধ প্রমাণিত হওয়ায় রাজবাড়ী জেলা বিজ্ঞ সিনিয়র জজ মোসাম্মৎ জাকিয়া পারভীনের আদালতে ৩০২ /৩৪ ধারায় অপরাধী প্রমাণিত হওয়ায় চার জনের যাবজ্জীবন বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত প্রদান করা হয় ।

এদের মধ্যে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিরা হলেন , ১/ মোঃ শাহাদত মিধা লাভলু পলাতক।
পিতা মোঃ সুলতান মৃধা , গ্রাম সোহরাব মন্ডলপাড়া ।
২/মোঃ মনোয়ার হোসেন (মুন) পিতা মোঃ বিল্লাল মোল্লা, গ্রাম আব্দুল আজিজ মেধা পাড়া ।
৩/মোঃ রিপন সরকার, পিতাঃ মোঃ বাতেন সরকার , গ্রাম সোহরাব মন্ডলপাড়া ।
৪/মোঃ কোবাত শেখ , পিতা মোঃ আক্কাস শেখ , গ্রাম আনসার মেম্বার পাড়ার পিছনে ।
সর্ব থানা গোয়ালন্দ জেলা রাজবাড়ী ।

আরেক আসামি মোঃ রুবেল বেপারীর, বিরুদ্ধে ৩০২ /২০১ /৩৪ ধারায় অপরাধের অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল বেপারি কে , ৩০২ /২০১ /৩৪ ধারার অভিযোগের ধারা হতে খালাস প্রদান করা হয় ।
তবে মৃত মুঞ্জু শেখের পিতা মোঃ বাবলু শেখ এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন , বাদী আশা প্রকাশ করেন যে এই রায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে বলে আশা ছিলেন তার ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park