সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে কুপিয়ে যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন করার ঘটনায় ৪ জন গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৯৯ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে কুপিয়ে যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রিয়াজুল শেখ(২৮), মোঃ হাফিজুল শেখ(২৬), মোঃ সহিদুল শেখ(৩০), ও জান্নাতি আক্তার(২৪)। ঘটনার পর থেকে পুলিশ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, মোঃ রসূল খানএর সাথে টোনা হতে মূলগ্রাম বাজারে যাওয়ার রাস্তায় পাইপ দিয়ে বালু ফেলানোর বিষয় নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রসুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের পাতা পা থেকে আলাদা করে ফেলে এবং ডান পায়ের পাতা আলাদা করে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন রসূলকে আশংকা জনক অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকা জনক দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ মো: আতিকুজ্জামান জানান, এ ঘটনায় আহত রসুলের বোন বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় মামলা করেছে। আসামীদের মধ্যে মূল অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park