
বাবলু শেখ রাজবাড়ীঃ
বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের পূর্ণাঙ্গ কমিটি।
রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের কাঙ্খিত কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ।
রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার নেতা কর্মীদের নিয়ে এই কমিটি সম্পন্ন ভাবে গঠন করা হয়েছে ।
বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে ৭১ বিশিষ্ট সদস্য নিয়ে এই কমিটির রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন ।
রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মরহুম আজাহার আলী শেখ এর ছোট ছেলে ,ও আলিপুর ইউপি সাবেক চেয়ারম্যান , ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজবাড়ী জেলা শাখা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসানের ছোট ভাই । রাজবাড়ী জেলা পরিষদের প্রথম নির্বাচিত সাবেক সদস্য ও আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিন্টু ) নির্বাচিত হয়েছেন ।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ সিপিএম ।
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭১ বিশিষ্ট কমিটির সদস্যদের নাম উল্লেখ করে ঘোষণা করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে ।
এই ৭১ বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ সিপিএম ৷
এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন । কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম অপু ।
ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ ।
অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব পরস পরম রাজনৈতিক ফ্যামিলি আলিপুর ইউনিয়নের কৃতি সন্তান নাজমুল হাসান মিন্টু , তার নিজ এলাকায় ফিরলে নেতাকর্মীসহ এলাকাবাসী ফুল দিয়ে বরণ করে নেন এই নেতাকে ।