সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এমপি আনারের খুঁনিদের ফাসির দাবীতে শহরে মিছিল।

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ,প্রতিনিধি:

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ড নিয়ে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে খুনীদের ফাঁসির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের ভবন রোডস্থ প্রধান দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিন করে। মিছিলে দলীয় নেতা কর্মী ও সাধারন জনতা অংশ নিয়ে খুনিদের ফাসি দাবী তুলে বিভিন্ন স্লোগানে শহর প্রকম্পিত করে তুলে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্ষালয় সংলগ্ন মাঠে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ। উল্লেখ্য এভাবে প্রতিদিনই আনার হত্যাকারীদের বিচার চেয়ে ঝিণাইদহ-৪ নির্বাচনী
এলাকায় মানববন্ধন ও কর্মসূচী অব্যহত রয়েছে।
আনার হত্যাকান্ড নিয়ে একের পর এক নতুন তথ্য ও অভিযুক্তদের আটকের খবরে বুধবার বিকালে মিছিল শেষে স্কুল মাঠে প্রতিবাদ সভায় মেয়র আশরাফ বলেন, প্রানপ্রিয় নেতা এমপি আনার খুনের সাথে জড়িতদের আটক ও বিচার না হওয়া পর্ষন্ত আন্দোলন অব্যহত থাকবে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি এই খুনের জড়িত সন্দেহে ডিবির হাতে অনেকেই আটক হয়েছেন। এদের মধ্যে জেলা আওয়ামীলীগের নেতা, সাধারন সম্পাদকও রয়েছেন। তিনি বলেন, তদন্তে তিনি নির্দোষ হলে ছাড়া পাবেন আর দোষী হলে অবশ্যই তার বিচার করতে হবে। এ হত্যার যড়যন্ত্রকারীরা কেউই
রেহায় পাবে না। এ সময়ে পৌর আ’লীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম
মন্টু ও সিবিএ নেতা গোলাম রসুল সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park