সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে বাস চাপায় নিহত-১, আহত-৩

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের পৌর গোরস্থানের সামনে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিক্সার ১ যাত্রী নিহত হয়েছে। এ সময় অটো রিক্সার ৩ যাত্রী আহত হয়। আহত ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে, বুধবার (১২ জুন) সন্ধ্যা ৭ টায় বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর পৌর গোরস্থানের সামনে থেকে পালকি পরিবহেেনর একটি বাস বেকুটিয়ার দিকে যাচ্ছিল। এ সময় হুলারহাট থেকে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে পিরোজপুরের দিকে আসছিলো। গোরস্থানের সামনে এলে বাসটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ওই রিক্সার ৪ যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় পিরোজপুর সদরের খলিশাখালী এলাকার মো: আনসার মোল্লা (৬০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতদের মধ্যে রেক্সোনা (৪০) ও আলামিন (৩৪) এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অন্যজন পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park