সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হ‌লেন জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী,

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা’র কনফারেন্স রুমে অদ্য ১৩ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের অভিভাবক সম্মানিত ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জুন/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের “শ্রেষ্ঠ জেলা”- সাতক্ষীরা জেলা ,”শ্রেষ্ঠ সার্কেল”- জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা জেলা, “শ্রেষ্ঠ থানা”-জনাব মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, সাতক্ষীরা এবং “শ্রেষ্ঠ এসআই”- জনাব মোঃ শাহাদাত হোসেন, এসআই (নি:), কলারোয়া থানা, সাতক্ষীরা নির্বাচিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের “শ্রেষ্ঠ জেলা” নির্বাচিত হয় জেলা পুলিশ, সাতক্ষীরা । খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার), পিপিএম মহোদয় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়কে সাতক্ষীরা “শ্রেষ্ঠ জেলা” হওয়ায় সম্মাননা প্রদান ক‌রেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), জনাব জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) খুলনা রেঞ্জ সহ খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জর সকল জেলার পুলিশ সুপার গণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park