সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার যোহরের নামায শেষে পিরোজপুর কেন্দ্রিয় জামে মসজিদে তার জানাজা নামাজ পড়ানো হয়। জানাজা নামাজ শেষে কেন্দ্রিয় মসজিদ মোড়ে তাকে গার্ড অফ অর্নার দেয়া হয়। এসময় মুক্তিযোদ্ধা, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

গাজী নুরুজ্জামান বাবুলের বুধবার ০৭ আগষ্ট দুপুর দেড়টার সময় ঢাকার হোলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকস্, হৃদযন্ত্র ও মস্তিষ্ক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকালে ঢাকার পুরানা পল্টন কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজা নামাজ হয় এবং আজ বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি ভঅন্ডারিয়ায় দ্বিতীয় জানাজা নামাজ পড়া হয়।

গাজী নুরুজ্জামান বাবুল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির দীর্ঘ দিন সভাপতির দ্বায়িত্ব পালন করেন। শৈ^রশাসক এরশাদ বিরোধী আন্দোলনে গাজী বাবুল পিরোজপুরে অগ্রনী ভুমিকা পালন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park