
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুর বাজার কমিটি ও ক্রেতা বিক্রেতা নিয়ে বৈঠক করেন দায়িত্বরত সেনা কর্মকর্তা লে: কর্নেল আরিফ।
এসময়ে বিভিন্ন ব্যবসায়ীরা বর্তমান পরিস্থিতিতে তাদের অসুবিধার কথা তুলে ধরেন।
ব্যবসায়ীরা বলেন অনেক হিন্দু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তার অভাবে খুলতে ভয় পাচ্ছেন। সেনাবাহিনী কর্তৃক বাজারদরের তালিকা নিয়ে ক্রেতা এবং বিক্রেতা মাঝে ভুল বোঝাবুঝি ও বাগবিতণ্ডা চলছে।
দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন সেনাবাহিনীর করে কেউ যদি ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নিতে চায় বা কোন ধরনের অরাজকতা তৈরি করে দ্রুত সেনাবাহিনীর কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।